রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

নানা বাড়িতে বেড়াতে এসে লা/শ হয়ে ফিরলো নাতী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) সকাল নয়টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে।

জানা গেছে, উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে লাবিব মায়ের সাথে গত এক সপ্তাহ আগে তার নানা বাড়িতে বেড়াতে আসে। স্বজন কাওসার হোসেন জানান, শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় ছোট্ট লাবিব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক। নাতির নিথর দেহ বুকে জড়িয়ে নানা ইউনুস হাজীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। স্বজনদের কান্নায় যেন স্তব্ধ হয়ে পরে হাজী বাড়ির আঙিনা।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর জানায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin