শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

কর্মদক্ষতায় পুরস্কৃত হলেন সলঙ্গা থানার ওসি আছলাম আলী 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১১ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ  :
কর্মতৎপরতা,সাহসীকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ “এসপি অ্যাওয়ার্ড,এপ্রিল-২০২৬” অর্জন করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম।মাদকবিরোধী অভিযান পরিচালনা,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গতকাল আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু।
জানা গেছে,২০২৬ সালের এপ্রিল মাসজুড়ে ওসি আছলাম আলীর নেতৃত্বে সলঙ্গা থানায় পরিচালিত একাধিক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একইসঙ্গে দাগী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারেও উল্লেখযোগ্য সাফল্য আসে।থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,সাহসী,দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
সহকর্মীরা জানান,মাদক নির্মূলে ওসি আছলাম আলীর নেতৃত্ব ভবিষ্যতেও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও বলেন,সততা,নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সলঙ্গাবাসীর আস্থা অর্জন করেছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি আছলাম আলী বলেন,
“এসপি অ্যাওয়ার্ড শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়,এটি পুরো সলঙ্গা থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল।মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় যারা সবসময় সহযোগীতা করেছেন,তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin