রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

মান্দায় পুলিশের অভিযানে ৯০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার আ/টক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা জানান,ইউপি চেয়ারম্যানের অদৃশ্যে মদদে বাবু দীর্ঘদিন যাবত ভিজিএফ-ভিজিডি ও টিসিবি চাল অবৈধভাবে কেনা-বেচা করে আসছে।
পুলিশ জানায়, বুধবার (২০ম) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে (ইউপি) গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশ জানতে পারে, মান্দা থানার ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ মানুষের মধ্যে বিতরণকৃত ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন এলাকায় আসামি বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
পরে ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে সর্বমোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়।
এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় এলাকা থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে উজ্জল সাকিদারকে একটি ভ্যানে চাল বহন করতে দেখা যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে রাখা হতো এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক বাবু মণ্ডল এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজন আসামিকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin