সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তেজগাঁও ও সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে আ/ন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭১ Time View

হেলাল শেখঃ রাজধানীর তেজগাঁও ও সাভারের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।
গত দুই থেকে তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের আন্দোলনের কারণে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জানা গেছে, রাজধানীর তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন শ্রমিক-কর্মচারী রাস্তার একপাশ বন্ধ করে অবস্থান নেন। তারা বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও দীর্ঘ সময় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
এদিকে আশুলিয়ার ডিইপিজেড, জামগড়া ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে অংশ নেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কিছু শ্রমিক নেতা সরাসরি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানা গেছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম জানান আশুলিয়ায় প্রায় ৭০টি পোশাক কারখানার শ্রমিকরা এখনো বেতন বোনাস পায়নি, আমরা শ্রমিক নেতারা শ্রমিকদের সাথে আছি বকেয়া বেতন ও বোনাস না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে দাবি আদায় কর্মসূচি পালন করলে কোনো সমস্যা নেই। তবে ঈদকে সামনে রেখে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin