সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোদাগাড়ীতে শত শত অ/বৈধ স্থাপনা গু/ড়িয়ে দিল প্রশাসন-ব্যবসায়ীদের মাথায় হাত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাজশাহী – চাপাইননবাবগঞ্জ মহানগরী সড়কের দু,পাশে
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন প্রশাসন। অনেকের অভিযোগ স্বজনপ্রীতি, ইচ্ছা মত ভেঙ্গেছে প্রশাসন। সহস্যজনক কারণে অনেকের দোকান, বাড়ী রাস্তার গাঁ ঘেষে থাকলেও সেগুলিতে হাত দেন নি। গোদাগাড়ী জামে মসজিদের দোকানগুলি মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে।

তৈইমুর হোটেলের মালিক তৈমুর জানান, ঈদের আগে না ভেঙ্গে সময় দিতে পারতেন মসজিদের দেকানগুলি রাস্তা থেকে অনেক দূরে ছিল, মানুষের দান ও ঋণকরে করা হয়েছিল। খুব ক্ষতি হয়েছে। অথচ বন্ধু ফার্মেসির দোকান গুলি এবং আশে পাশের দোকান ৯ ফিট রাস্তার মাটি উপর অবৈধভাবে দখল করে করেছেন রহস্যজনক কারনে সেগুলি ভাঙ্গা হয় নি।
এক জায়গায় দু নিয়ম হতে পারে না।
একই মন্তব্য করেন স্থানীয় সাদেকুল মামুন
গত শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজাবাড়ীহাট, গোপালপুর, সাবদিপুর, রেলগেট, বাইপাস, গোদাগাড়ী ড্যাংপাড়াসহ বিভিন্ন স্থানে শত শত অবৈধ দোকানপাট, আবাসস্থল গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে দোকান মালিক, অবৈধ স্থাপনার মালিক রড়, সিমেন্ট, পানির ট্র্যাঙ্ক, লোহা, সিমেন্টের পিলার, পাইপ, আলমারীসহ বিভিন্ন ধরণের মালামাল নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থেকেন। মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।

দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানা এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সড়কের পাশে নির্মিত পাকা, সেমিপাকা, টিনশেড দোকান, অস্থায়ী ঘর এবং বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,কোন স্বজনপ্রীতি করা হয় নি। সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin