সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আশুলিয়ার জামগড়া হাউজিং এলাকায় দুই ভাইকে গু/লি করে হ/ত্যার চেষ্টা, পুরো এলাকাজুড়ে আ/তঙ্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং মাঠ, পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে বাসার সামনে বসে থাকা দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধরা হলেন শিপন (৩৫) ও ইসমাইল (৪০)। স্থানীয়দের ভাষ্যমতে, তারা সম্পর্কে দুই ভাই।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬ইং) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন সন্ত্রাসী হঠাৎ করে দুই ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দুই ভাই। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ শিপন এর ভাই ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আশুলিয়ায় আবারও গুলির ঘটনার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, “আমাদের ক্যাম্পে যানবাহনের সংকট রয়েছে। তারপরও যেকোনো সময় গুলাগুলি বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। আজকের ঘটনায় দুই ভাইকে কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin