সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জে মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে প্রতিবন্ধী মায়ের সাথে প্র/তারণার অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ Time View

সাইফূর রহমান,
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে মেয়ে ও জামাই কর্তৃক প্রতারণার শিকার হলেন প্রতিবন্ধী মা। দুঃখজনক এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া এলাকায় বলে জানা গেছে।

পরে এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী মরিয়ম বেগম (৫৯) নিজে বাদী হয়ে মেয়ে রুমা বেগম ও জামাই আলমগীর হোসেন ঝন্টু মুন্সিকে আসামি করে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

শারীরিক প্রতিবন্ধী মরিয়ম বেগমের আদালতে দায়েরকৃত মামলা নং গোপালগঞ্জ সি.আর ২৩৫/২০২৬ উল্লেখ করা হয়েছে, ১‘নং অভিযুক্ত রুমা বেগম (কন্যা) ২ নং অভিযুক্ত ঝন্টু মুন্সি বাদীর মেয়ের জামাই। বাদী একজন শারিরিক প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তি, বাদীর স্বামী কাওছার শেখ তার জীবদ্দশায় প্রতিবন্ধী স্ত্রী মরিয়মের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ১১-১০-২১ ইং তারিখে গোপালগঞ্জ প্রধান ডাকঘরে ৫ বছর মেয়াদী ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র খরিদ করেন। যার রেজিষ্ট্রেশন নম্বর ২০২১/১০৭৬৫৪৫, এরপর ২৩-০৫-২০২২ইং তারিখে ৫ বছর মেয়াদি ২০ লাখ টাকার অপর আরেকটি সঞ্চয়পত্র খরিদ করেন। যার রেজিষ্ট্রেশন নম্বনটর ২০২২/০৫৯৯৪১৬ এবং এর মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৭ ইং তারিখ। উল্লেখিত সঞ্চয়পত্রে নমিনি করা হয় মেয়ে রুমা বেগমকে। এরপর মেয়ে রুমা বেগম বাদীর প্রতি মাসের সঞ্চয়পত্রের মুনাফার টাকা উত্তোলন করে নেয় কিন্ত এ বিষয়ে তার প্রতিবন্ধী মাকে কখনো জানানো হয়নি। পরে গত ০৩-০২-২৬ ইং তারিখে দুপুর ১২টার দিকে আসামীট রুমা বেগম ও তার স্বামী আলমগীর হোসেন ঝন্টু ২টি চেকের পাতায় মরিয়ম বেগমকে স্বাক্ষর করতে বললে মরিয়ম বেগম মেয়ের জামাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রেখে দুটি পাতায় স্বাক্ষর করে দেন। চেক দুইটির সিরিয়াল নম্বর sbl No -A3493518 ও A3493520। A3493518 নাম্বার সিরিয়াল চেকের পাতা দিয়ে সঞ্চয়ের মুনাফার টাকা উত্তোলন করে ও অপর A3493518 সিরিয়াল নাম্বার চেকের পাতা দিয়ে মা মরিয়ম বেগমের কাছে ৪০ লাখ টাকা পাবেন মর্মে একটি লিগ্যাল নোটিশ পাঠায়, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

উল্লেখ্য ২নং অভিযুক্ত আলমগীর হোসেন ঝন্টু, পিতা বাকাদ্দেছ মুন্সি, সে এর আগে এ্যাসেনসিয়াল ড্রাগসে চাকুরি দেওয়ার কথা বলে চরমানিকদাহ সোবাহান মোল্লার ছেলে নুর জামাল মোল্লার কাছ থেকে প্রতারনার মাধ্যমে ৫ লাখ টাকা নেন। পরবর্তীতে চাকুরি না দেওয়ায় তার বিরুদ্ধে নুর জালালের দায়েরকৃত মামলায় ঝন্টুর এক বছর কারাদন্ড হয়। এছাড়া ঝন্টুর বিরুদ্ধে নানা ধরনের প্রতারনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে ট।

এ বিষয়ে অভিযুক্ত মেয়ে রুমা বেগম ও মেয়ের জামাই। আলমগীর হোসেন ঝন্টুর সাথে
যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin