
কে এম সোহেব জুয়েল ঃ
জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও গৌরনদী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যা লী, আলোচনা সভা ও ভূমি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদান এখন সময়ের দাবি। “জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য বাস্তবায়নে ভূমি মেলার মাধ্যমে মানুষ অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।