সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকুরী” এ প্রতিপাদ্যে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩২ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল সোমবার (১৮ মে) প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এ সময় পুলিশ সুপার মো. হাবীবু্লাহ বলেন, “বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এ গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে, তারা সম্পূর্ণ তদবির বিহীন, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।”

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে গোপালগঞ্জ জেলা হতে মোট ২২ জন কৃতকার্য হয়েছে; যার মধ্যে নারী সদস্য ০১ জন এবং পুরুষ সদস্য ২১ জন রয়েছে। এছাড়াও ০৬ জন প্রার্থী অপেক্ষমাণ রয়েছে।

এ সময় নিয়োগ বোর্ডের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত গোপালগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin