
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৯ মে মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকার মুন্সির হোটেলে বাসী খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ঘাটাইল চানতারা এলাকায় অবস্থিত এস এ ল্যাবরেটরি ইউনানী ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। এসময় সংশ্লিষ্টদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।