
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।।
কৃষিই সমৃদ্ধি,প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কিষাণীর অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেসে কৃষিতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের _Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)_ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৭টি পার্টনার ফিল্ড স্কুলের শতাধিক কৃষক-কিষাণী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওহাব।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মাঠপর্যায়ের কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কামরুল হাসান, ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এবং কুসুমশহর পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থী কৃষক মোহসীন আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।