সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ‎

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎জেলা পর্যায়ে ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলাপ্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৭মে ২০২৬ তারিখ রবিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এর সভাপতিত্বে এই ভূমিসেবার আলোচনা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ প্রশাসন এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নাগরিকের অবগতির জন্য জানানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আগামী ১৯ মে ২০২৬ হতে ২১ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে উক্ত ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হবে। নাগরিকগণ জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ ও সকল উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে  সেবা গ্রহণ করতে পারবেন: যার মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান।এছাড়াও ই-নামজারির আবেদন গ্রহণ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ। অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান, ইত্যাদি। এতে সংশ্লিষ্ট সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে উল্লিখিত ভূমিসেবা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে  বিশেষভাবে অনুরোধ জানানো হয়। আলোচনা সভায় গণ মাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের নিকট ভূমি খেকোঁদের নিকট হতে সরকারি   ভূমি দখল মুক্ত করার জন্য এবং ভূমি অফিসের হয়রারানী বন্ধের দাবী জানান। এসময় জেলা মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ সহকারে নোট করেন এবং শহরের অবৈধভাবে দখলকৃত সরকারি  খাল ভূমি খেকোঁদের কবল থেকে উদ্ধার করে খাল খননের আশাবাদ ব্যক্ত করেন।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin