সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চায় তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার –আবু ওয়াহাব আকন্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৯ Time View

ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার খেলাধুলাকে আরও গুরুত্ব দিয়ে পাঠ্যবইয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণি থেকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে যারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চায়, তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার।

শনিবার (১৬মে) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রী আমিনুল হককে সঙ্গে নিয়ে ময়মনসিংহে বিকেএসপি ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করে প্রস্তাব জমা দিয়েছেন। পর্যায়ক্রমে ময়মনসিংহে বিকেএসপি ও স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। ময়মনসিংহ অঞ্চলের খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, শিশু খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের খাবার, পোশাক ও যাতায়াতের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। শিশুদের উন্নয়ন ও খেলাধুলার বিকাশে সবাই মিলে কাজ করার আশ্বাস দেন তিনি। শেষে প্রধান অতিথি জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) তাহমিনা খাতুন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin