
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজের আইসিটি বিষয়ক প্রদর্শক মোঃ আব্দুল মতিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উক্ত কলেজ কতৃপক্ষের আয়োজনে শিক্ষক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন প্রামানিকের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অত্র কলেজের সাবেক প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মশিয়ার রহমান, এবিএম সাইফুল ইসলাম মণ্ডল সাজাহান, বর্তমান প্রভাষক মোঃ আবু সোলায়মান সরকার সাজা(উদ্ভিদ বিদ্যা বিজ্ঞান), মোঃ সুজাউদ্দৌলা( মার্কেটিং), মোঃ মোস্তাফিজার রহমান(পদার্থ বিদ্যা), মোছাঃ মমতাজ বেগম (প্রাণীবিদ্যা), কৃষ্ণা সরকার( মার্কেটিং), এ.কে.এম আব্দুর রউফ সরকার(দর্শন),মোঃ রফিকুল ইসলাম (ইসলাম শিক্ষা), এস.এম জাহাঙ্গীর আলম সরকার(ইতিহাস মোঃ নুরুল ইসলাম(রসায়ন শাস্ত্র) মাহফুজা বেগম পেয়ারা(বাংলা) আব্দুল লতিফ(মনোবিজ্ঞান),মোছাঃ রোকেয়া সুলতানা(গ্রাস্থ্য বিজ্ঞান), মোঃ জাফর আলী সরকার যাদু ( আইসিটি), মোঃ গোলাম সরোয়ার মওলা, (সমাজ বিজ্ঞান) মোঃ রওশন আলম সঞ্জু (ভূগোল ও পরিবেশ) প্রমূখ। আলোচনা শেষে তার স্ত্রী শিরিন বেগমের হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০ হাজার টাকার একটি চেক তুলে দেন। পরে মরহুম আব্দুল মতিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ সাইফুজ্জামান সরকার পাভেল।