সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লায় তারেক রহমানের আগমন ঘিরে মঞ্চ প্র/স্তুতির শেষ পর্যায়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪ Time View

তরিকুল ইসলাম তরুন,  বরুড়া থেকে, 

কুমিল্লার বরুড়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে পথসভাস্থলে মঞ্চ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। এ উপলক্ষে বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যে মঞ্চ নির্মাণের প্রায় এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে এবং সন্ধ্যার মধ্যেই বাকি কাজ শেষ হবে।

আগামী ১৬ মে শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে এ পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠের পূর্ব পাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে। কর্মীরা ব্যানার, ফেস্টুন ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজেও ব্যস্ত সময় পার করছেন।

আয়োজক কমিটির নেতারা জানান, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আশা করা হচ্ছে। এ কারণে সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবিষয়ে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছাড় আলম সেলিম জানান প্রধান মন্ত্রী তারেক রহমান সাহেবের আগমন ঘিরে বরুড়া উপজেলাতে আনন্দ মুখর ও উৎসব চলছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আঃজলিল
,কৃষক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, ইউনিয়ন যুবকদের সভাপতি শাহাদাৎ হোসেন সহ ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin