শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও নতুনদের সহযোগিতার আহ্বান -গোলাম কিবরিয়া পলাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিশেষ করে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের সময় নতুন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি কিছু ইলেকট্রনিক মিডিয়া কর্মীর অহংকারী ও বৈষম্যমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সাংবাদিকদের একাংশের অভিযোগ, বিভিন্ন ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে অনেক সময় ইলেকট্রনিক মিডিয়ার বুমের পাশে প্রিন্ট মিডিয়ার বুম ধরতে গেলেই কিছু সাংবাদিক বিরূপ আচরণ করেন। এতে সহকর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং পেশাগত ঐক্য দুর্বল হয়ে পড়ছে।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। এখানে ছোট-বড় কিংবা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। একজন সিনিয়র সাংবাদিক যেমন একদিন নতুন ছিলেন, তেমনি আজকের নতুনরাও আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নতুনদের ধমক বা অবহেলা না করে হাতে-কলমে শেখাতে হবে, সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের উচিত নতুনদের সামনে এগিয়ে দেওয়া, কথা বলার ও কাজ শেখার সুযোগ তৈরি করা। একজন নতুন সাংবাদিক ভুল করতে করতেই শিখবে, অভিজ্ঞ হবে। সহযোগিতা ও ইতিবাচক দিকনির্দেশনাই পারে একজন দক্ষ সাংবাদিক গড়ে তুলতে।

গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও ঐক্য না থাকলে পেশাটি দুর্বল হয়ে পড়ে। আর ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে।

সচেতন মহল মনে করছে, সাংবাদিকদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পেলে গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী ও ইতিবাচক হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin