বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নি-রাপত্তাহীনতায় ভুগছেন জনগণ পটুয়াখালীতে জমি দখল চেষ্টার অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউট এর হিসার রক্ষক এর বিরুদ্ধে থানায় জিডি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিশেষ প্রচার কার্যক্রম জোরদারকরণে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত এ সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক চলমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান।

ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঘোষিত, সরকারের ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গত ১০ মার্চ ২০২৬ ইং তারিখে উদ্বোধন করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যা মূলত দেশের হতদরিদ্র ও নারী প্রধান পরিবারগুলোর কল্যাণে কাজ করছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাস থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ‘স্মার্ট কৃষক কার্ড’ কর্মসূচির গুরুত্ব সভায় আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয়টি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

পানি সম্পদ ব্যবস্থাপনায় গোপালগঞ্জ জেলার ২৫টি খাল খনন ও পুনঃখননের কাজ বর্তমানে চলমান রয়েছে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান আরো জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে আঙ্গুল কাটা খাল ও ভেন্নাবাড়ি খালের কাজ উল্লেখযোগ্য ৫০% অগ্রগতি অর্জন করেছে। কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করতে সংশ্লিষ্ট প্রশাসন সর্বদা মনিটরিং করছে।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৃক্ষরোপণ কার্যক্রম এবং নারীদের যাতায়াত সহজতর করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর বিষয়েও ব্রিফিংয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসীম কুমার সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক মোঃ মাহমুদ কবির আলী সরকারের উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মো. মাহমুদ কবির আলী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, খাল খনন সংক্রান্ত তথ্য জানতে স্থানীয় অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অসহযোগিতা করেন। তারা জানান, এই প্রকল্পের যাবতীয় তথ্য কেবল ঢাকা অফিস থেকে পাওয়া সম্ভব এবং স্থানীয় পর্যায়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে
উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, পরবর্তীতে জেলার সকল দপ্তর থেকে সরকারের উন্নয়ন সংক্রান্তে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

বক্তারা সরকারের গৃহীত জনকল্যাণমূলক প্রকল্পগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং এর সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin