বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নি-রাপত্তাহীনতায় ভুগছেন জনগণ পটুয়াখালীতে জমি দখল চেষ্টার অভিযোগে পলিটেকনিক ইনস্টিটিউট এর হিসার রক্ষক এর বিরুদ্ধে থানায় জিডি

হায়দরাবাদে মাদ/কবিরোধী অভি/যানে বিদেশি মদ ও ই/য়াবাসহ দুইজন গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ Time View

তরিকুল ইসলাম তরুন, 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ উত্তর পাড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে দায়েরকৃত জিডি নং-৪৯৭ এর ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফার নেতৃত্বে এএসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স ১৩ মে রাত ১২টা ০৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে থানাধীন ৩নং আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় পলাতক আসামি খায়ের মিয়ার বসতবাড়ি ঘেরাও করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ আল আমিন (৩৪)-এর কাছ থেকে ২ বোতল বিদেশি মদ এবং মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)-এর কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশ।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৮ বোতল বিদেশি মদ (প্রায় ২ দশমিক ৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ আল আমিন (৩৪), পিতা: মোঃ আবু তাহের মিয়া এবং

২. মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০), পিতা: মৃত তবদুল হোসেন।

এছাড়া পলাতক আসামি হিসেবে খায়ের মিয়া (৬৫), পিতা: মৃত তবদুল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের সকলের বাড়ি হায়দরাবাদ এলাকায়, থানা বাঙ্গরা বাজার, জেলা কুমিল্লা।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা নং-১৩, তারিখ ১৩ মে ২০২৬ ইং রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ২৪(ক) ও ৪১ ধারায় দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা ইনচার্জ জানান। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin