শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

মা-দক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২২৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করে আইজিপি পুরস্কারে ভূষিত হয়েছেন
ময়মনসিংহ জেলা পুলিশ (এসপি) কামরুল হাসান।

মঙ্গলবার (১২মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার প্রতিটি থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মূল্যায়নে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করায় জেলা পুলিশকে বিশেষ পুরুস্কারে মুল্যায়িত করা হয়েছে।

পুরস্কার গ্রহণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি এ সাফল্যের জন্য জেলার সকল পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা এবং সহযোগিতার জন্য ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, মাদক উদ্ধারে জাতীয় পর্যায়ে এ অর্জনে ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin