বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ

ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা, রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬৩ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা, রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে চলতি মৌসুমের আম বাজারে আসতে শুরু করবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন বাগান থেকে বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে। ১৫ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। এরপর ধাপে ধাপে নামানো হবে বেশ কয়েক জাতের আম। রোববার (১০ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সব গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২২ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। আর ল্যাংড়া আসবে আগামী মাসের মাঝামাঝি। এছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১। রাজশাহীতে এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ১২ দশমিক ৮০ মেট্রিক টন। সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি ৭৮০ কোটি টাকা। সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে আম নামানো যাবে না। বিষয়টি তদারকি করবেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি জানান সড়কে কোনো হাট বসতে দেওয়া হবে না।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin