সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা/ণনাশের হু/মকি, জিডি ‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপি/য়ে হ/ত্যা স্ত্রী হাসপাতালে ক্ষেতলালে শালিশের মা/রামারি থেকে ধর্ষণচেষ্টার মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বাদী প্রকাশিত সংবাদ ভি/ত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন সাংবাদিক মতিউরের ওপর হা/মলার প্র-তিবাদে মানববন্ধন ও বিক্ষো/ভ সমাবেশ অবশেষে নতুন চালু হলো ঐতিহ্যবাহী মহিশালবাড়ী গবাদি পশুর হাট পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন র‌্যাব-১২ এর অ/ভিযানে ১ কেজি হে/রোইনসহ ১ জন মা/দক সরবরাহকারী গ্রে/ফতার ‎সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ-২০২৬ইং উদযাপন শুরু

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩ Time View

‎সুনামগঞ্জ প্রতিনিধি :
‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
‎সোমবার (১১ মে ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে স্বাক্ষর করেন সংগঠনের উপ-মহাসচিব মোঃ আঃ মান্নান এবং অনুমোদন দেন চেয়ারম্যান শাহ মোঃ সারওয়ার জাহান।
‎অনুমোদিত কমিটিতে সিরাজুল ইসলাম শ্যামলকে আহ্বায়ক, মোঃ আবু হানিফকে যুগ্ম আহ্বায়ক এবং কেএম শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
‎এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ আফজাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন পীর, মোঃ কামাল পাশা, মোঃ ইমরান হোসেন, আহমেদুল কবির পারভেজ ও মোস্তাফিজুর রহমান বাবু।
‎অফিস আদেশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
‎এছাড়াও সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
‎সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার ডিআইটি রোডে অবস্থিত বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin