সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা/ণনাশের হু/মকি, জিডি ‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপি/য়ে হ/ত্যা স্ত্রী হাসপাতালে ক্ষেতলালে শালিশের মা/রামারি থেকে ধর্ষণচেষ্টার মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বাদী প্রকাশিত সংবাদ ভি/ত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন সাংবাদিক মতিউরের ওপর হা/মলার প্র-তিবাদে মানববন্ধন ও বিক্ষো/ভ সমাবেশ অবশেষে নতুন চালু হলো ঐতিহ্যবাহী মহিশালবাড়ী গবাদি পশুর হাট পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন র‌্যাব-১২ এর অ/ভিযানে ১ কেজি হে/রোইনসহ ১ জন মা/দক সরবরাহকারী গ্রে/ফতার ‎সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ-২০২৬ইং উদযাপন শুরু

তারাগঞ্জে মা-দকের আ-খড়া ” বাড়ছে চু-রি ও অ-পরাধ”

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩০ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) দের জন্য নির্মিত আবাসন কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাব ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এসব ভবন এখন অপরাধের অভয়ারণ্য। ফলে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে ,উপজেলার তারাগঞ্জ বাজারের পাশে অবস্থিত কৃষি বিভাগের এসব কোয়ার্টার বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই পরিত্যক্ত এই ভবনগুলোতে মাদকসেবীদের আসর বসে। ভবনের ভাঙা জানালা ও অন্ধকার কক্ষগুলোকে ব্যবহার করে অবাধে চলছে মাদক কেনাবেচা ও সেবন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, “এই পরিত্যক্ত কোয়ার্টারগুলোতে বাইরের এলাকা থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বেড়েছে। এরা শুধু মাদক সেবনই করছে না, নেশার টাকা জোগাতে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে ছোটখাটো চুরির সাথেও জড়িয়ে পড়ছে। এলাকায় চুরির ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে এই মাদক চক্রের হাত রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে তারাগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে। সম্প্রতি তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ভবনগুলো পুরোপুরি সংস্কার বা উচ্ছেদ না করা পর্যন্ত অপরাধ নির্মূল করা কঠিন হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনগুলোর সংস্কার ও অপরাধ দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা তারাগঞ্জবাসীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin