রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

টঙ্গীবাড়ীতে ৫ শতাধিক রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪১ Time View

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আড়িয়ল ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে ও অর্থায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা যায়।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন মেডিসিন, শিশু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মোঃ টুটুল ঢালী। এছাড়াও গাইনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. ফেরদৌসী আউয়াল নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকরা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলি নান্টু মাদবর। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।

আয়োজক মঞ্জু শেখ ফারুক জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin