রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

মিঠাপুকুরে বাস যাত্রীবেশে মা/দক পা/চারকালে নারীসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৯ Time View

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্যসহ (এস্কাফ ও ফেয়ারডিল) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।গতকাল শুক্রবার (৮ মে) রাতে মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবরধন এলাকার আরিফুল ইসলাম (২৭) এবং তেল্লার মোড় এলাকার আয়েশা বেগম (৩৬)।র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতরাত পৌনে দশটার দিকে শঠিবাড়ী বাজারের রংধনু হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ‘নিউ সেভেন স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে দুই যাত্রীর সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল এসকাফ এবং ৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামিরা যাত্রী বেশে মাদক পাচার করছিল। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin