রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে বনের ভেতরে ৩ অ/বৈধ করাত কল উ/চ্ছেদ স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিএডিসি বীজ কে/লেঙ্কারি নড়াইলে শিশুকে যৌ-ন হয়-রানির অভিযোগে ইমামকে গ্রে-ফতার করেছে পুলিশ ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দা/বিতে মা/নববন্ধন পাইকগাছায় চিংড়ি ঘেরে মর্মা/ন্তিক মৃ/ত্যু পাইকগাছায় কোটি টাকার সড়ক কাজে চ/রম অ/বহেলা উন্নয়নের নামে জনগণের সঙ্গে নি/ষ্ঠুর প্র/তারণা রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অ/বৈধ স্থাপনা গু/ড়িয়ে দিল প্রশাসন বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারাগঞ্জে ৮ পিস নি-ষিদ্ধ ট্যাবলেটসহ ১ মাদ/ক ব্যবসায়ী গ্রেফ/তার

ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দা/বিতে মা/নববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম,উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু,
উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন,আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তাগন দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেয়া হয়েছে। তারা বলেন, “উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজসীভাবে মহাদেবপুরের আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন। ” বক্তাগণ এই নিয়ম বহির্ভূত ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ” সারাদেশে যেভাবে ইজারা দেওয়া হয় সেভাবে সরকারি বিধি অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়ম করার কোন সুযোগ নাই। পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা গুলোতে কিভাবে দেওয়া হয়েছে দেখে আসলে তুলনা করতে পারবেন।”
হাটের ডাক মূল্যের অর্ধেক টাকা জমা হয়েছে এবং অর্ধেক টাকায় ইজারাদার বাকি রেখেছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী বলেন, ” ইজারাদার সমুদয় টাকা পরিশোধ করেছেন। ”

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin