বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উ-দ্বোধন হায়দরাবাদে মাদ/কবিরোধী অভি/যানে বিদেশি মদ ও ই/য়াবাসহ দুইজন গ্রে/ফতার ভারতে বন্দরের সংগঠন নিয়ে অসন্তুষ্টি, বাংলাবান্ধা স্থলবন্দরে ক/মেছে পাথর আমদানি পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং পটিয়া বারী এগ্রো ফার্ম অ-নাবাদি জমি থেকে জৈব সার উৎপাদনে সফলতা কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ

১৮ বছর আ-ত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো’না ইউপি সদস্য কালামের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০১ Time View

মোঃ সুমন ভূঁইয়া-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাদক মামলায় আজীবন সাজাপ্রাপ্ত আসামি কালামকে গ্রেফতার করেছে বরিশার র‍্যাব-৮ এর সদস্যরা। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নলুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, দুই বারের নির্বাচিত নলুয়া ইউনিয়নের ইউপি সদস্য কালাম মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। এর আগে তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরপর মাদক মামলায় দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে ইউপি সদস্য কালাম পালাতক থাকেন। ওই মামলায় আদালত রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত কর্তৃক আজীবন সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এরপর বাকেরগঞ্জের নলুয়া নিজ এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin