
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কার্যালয়ে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আফরোজা বেগম, অভিভাবক মাহফুজুল হক হিরা, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, এনামুল হক ও রাজু ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়া এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।