রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গৌরনদীতে ইউএনওর বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশের প্রতি/বাদে মান/ববন্ধন ও প্রতি-বাদ সমাবেশ ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
‎বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ’ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (৪ মে) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এনজিও প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, দি নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখ দাস এবং নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী মো. কাসেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও কমিটির সাধারণ সম্পাদক সুদীপন খিশা, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজুসহ অন্যান্য এনজিও নেতৃবৃন্দ। ‎বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রদান করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‎বক্তারা আরও দাবি করেন, মো. ইব্রাহীম গৌরনদীতে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তার এই কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ‎সমাবেশ থেকে অবিলম্বে মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট এনজিওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ‎উল্লেখ্য, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর পক্ষ থেকে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মিথ্যা একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ‎‎অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের একটি অংশ এ নোটিশকে ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin