শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
হঠাৎ ভারত থেকে ধেয়ে আসা ব-ন্যায় গোদাগাড়ীর মিনি কক্সবাজার পানির নীচে। পদ্মা পড়ের লাখ লাখ মানুষ আ/তঙ্কিত বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৮ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন পরিস্থিতি ও বাঁধ নির্মাণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার (৫মে) দিনব্যাপী তিনি গোদাগাড়ী পৌরসভার সারাংপুর, কাচারীপাড়া, সুলতানগঞ্জ ঘাট এবং উপজেলার দুর্গম চরআষাড়িয়াদহ ইউনিয়নের (ইউপি) চর বয়ারমারীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙনের ভয়াবহতা দেখেন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “নদীভাঙন এই অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘস্থায়ী অভিশাপ। প্রতি বছর নদী ভাঙনে মানুষ তাদের ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা আর সাময়িক সমাধান চাই না; জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।”তিনি আরও বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শিক্ষা কমিটির সভাপতি ড. ওবায়দুল্লাহ, আষাড়িয়াদহ ইউনিয়ন জামায়াত প্রার্থী আব্দুল্লাহীল কাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং ও স্থায়ী বাঁধ নির্মাণের কারিগরি দিকগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin