বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ায় নয়নজুলি খাল দখ/ল করে ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণসহ বিভিন্ন স্থাপ/না তৈরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২১ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া এলাকায় শত বছরের পুরনো সরকারি নয়নজুলি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ খালের জায়গায় ড্রেন নির্মাণ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সরেজমিনে দেখা যায়, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নয়নজুলি খালটির একটি বড় অংশ দখল হয়ে গেছে। বিশেষ করে ফ্যান্টাসি কিংডমের ভেতরে খালের জায়গায় বড় আকারের ড্রেন নির্মাণের কাজ চলছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালটি দ্রুত উদ্ধার না করা হলে এবং ড্রেন নির্মাণ বন্ধ না হলে আগামী ১০ বছরের মধ্যে জামগড়া এলাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ জলাবদ্ধতায় পড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের দাবি, জনস্বার্থ বিবেচনায় তারা নিজস্ব অর্থায়নে বিকল্প ড্রেন নির্মাণ করছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকে। এদিকে অভিযোগ রয়েছে, খালটির দুই পাশে ইতোমধ্যে বাড়িঘর, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে খালটি দখল করে রেখেছে। স্থানীয়দের মতে, এসব দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু জানিয়েছেন, খুব শিগগিরই আশুলিয়ার সরকারি নয়নজুলি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসী জানান, সাভার- আশুলিয়া অঞ্চলে ফুটপাত দখল, ঝুট ও নেট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটছে। এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin