বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলার উ-দ্বোধণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা সোমবার (৪ মে) সকালে নগরীর বগুড়া রোডস্থ খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে পারলে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মরিয়ম বেগম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. মামুনুর রহমান, বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক, বিনা উপকেন্দ্র বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন প্রমুখ।

মেলায় কৃষিখাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়। কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা এসব স্টল ঘুরে প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin