রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা সহ ২ মা/দক ব্যবসায়ী আ/টক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারে নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬০ হাজার টাকা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর গ্রামে বিশেষ অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন এবং রানীশংকৈল উপজেলার পিংকু দত্তকে আটক করা হয়। দেহ তল্লাসী করে বেলালের কাছে ৪শ পিস এবং পিংকুর কাছে ২২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা। পরে তাদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করে মামলা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ঐ দুই জন মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin