
সাইদুর রহমান মানিক,পীরগঞ্জ ঠাকুরগাঁও,(প্রতিনিধি) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায় ন কর্মকর্তা তারিকুল ইসলাম,৬ নং পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, ১০ নং জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান,১ নং ভোমরাদহ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। প্রমুখ,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও।।