রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

পানি নি-ষ্কাশনের নালায় বাঁধ,জলাবদ্ধতা কৃষকের ভোগান্তি “বাঁধ অ-পসারণের দাবিতে মহাসড়ক অ-বরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৭ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জে পানি নিষ্কাশনের নালার মুখে বাঁধ দেওয়ায় শত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে জমে থাকা পানি বের হতে না পারায় মাঠজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা শনিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারাগঞ্জ চৌপতি বাস স্ট্যান্ড এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় তারা দ্রুত বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কৃষকদের অভিযোগ, উপজেলার কুর্শা ইউনিয়নের ফলিমারীর দোলায় চলতি মৌসুমে প্রায় ২৫০ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সাধারণত বর্ষার পানি ফলিমারী বিল হয়ে সতীপাড়া ঘাট দিয়ে চিকলী নদীতে নেমে যায়। কিন্তু এবার সেই পথেই বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি জমে অন্তত ১০০ একর জমির ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি নিষ্কাশন না হলে এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফলিমারীর মাঠজুড়ে থইথই পানি। পানির ওপর ধানের শীষ ভেসে আছে। পানি নিষ্কাশনের নালার মুখে বাঁধ দিয়ে নেটজাল দিয়ে ঘিরে মাছ চাষ করা হচ্ছে।

কৃষক গোলাম সরওয়ার বলেন, আমার ১০ একর জমির ধানের গলায় গলায় পানি। দ্রুত পানি সরানো না গেলে সব ধান নষ্ট হয়ে যাবে।

একইভাবে কৃষক লোকমান হোসেন বলেন, ‘গত বছরও বাধ দেওয়ায় ধান তলিয়ে গেছিল। এ বছরও ধানের গলায় গলায় পানি, শুধু শিষ ভেষে আছে। এখন নালার বাঁধ না কাটলে দোলার ১০০ থেকে ১৫০ একর জমির ধান পুরোপুরি তলিয়ে পচে নষ্ট হবে। বৃষ্টির পানি নামার বিকল্প কোনো পথ না থাকায় দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে।’

অভিযোগের বিষয়ে বাঁধ দেওয়া ব্যক্তি মো. খলিল বলেন, ‘আমি মাছ চাষের জন্য বাঁধ দিয়েছি। এটি সরকারি কোনো খাল নয়। ও নালা দিয়ে পানি গেলে আমার জমি ফসলের ক্ষতি হয়। তিন লাখ টাকার মাছ ছাড়া আছে। ক্ষতিপূরণ দিলে আমি পানি কেটে দিব। কিন্তু তাঁরা সেটা শুনে না। গত বছরও ক্ষতিপূরণ দেয় নাই। বোরো ধান উঠলে সবাই যদি পানি যাওয়ার জায়গা দেয়, আমিও দিব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘বিষয়টি জেনে গতকাল কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। আজ সরেজমিনে গিয়ে দুই পক্ষকে নিয়ে বসছিলাম। খলিলকে ক্ষতিপূরণ দিয়ে বাধ কেটে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু মাছ আছে তাই জাল দিয়ে নালা তৈরি করে পানি নিষ্কাশন করা হবে।’

উল্লেখ্য, গত বছর মে মাসেও একইভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে শত একর পাকা ধান ডুবে যায়। স্থানীয়রা বলছেন, প্রতিবছর একই সমস্যা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin