বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তারাগঞ্জে আর বি ফিলিং স্টেশনে অবৈধ পেট্রোল মজুদে জ/রিমানা, ১২০ লিটার পেট্রোল জ/ব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৮ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় অবৈধভাবে মজুদ করা ১২০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি এলাকায় অবস্থিত আর বি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাব্বর হোসেন জানান, ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করে বাইরে বেশি দামে বিক্রির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মজুদকৃত পেট্রোল জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পেট্রোল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin