রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

নগরীকে জ/লাবদ্ধতামুক্ত রাখতে নিজ হাতে ব/র্জ পরিস্কার করে প্রশংসিত মসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৮ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। বৃষ্টিতে ভিজে তিনি নিজ হাতে ড্রেনের বর্জ পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে তদারকি করেন। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসময় নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে নিজ হাতে ড্রেন পরিষ্কার করে ময়মনসিংহের সর্বস্তরের জনতার মাঝে বেশ প্রশংসিত আলোচনার স্থান দখল করে নিয়েছেন প্রশাসক রোকনুজ্জামান রোকন।

জলাবদ্ধতা নিরসনে নিয়মিত তদারকির অংশ হিসাবে বুধবার (২৯ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন এলাকায় তাকে তৎপর হতে দেখা যায়। এসময় নিজে ড্রেন পরিস্কার করছেন এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যেই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন প্রশাসক। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্মীদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা এবং পাম্প চালু রাখার বিষয়েও জোর দেওয়া হয়।

মোবারক হোসেন নামে একজন বলেন, বৃষ্টির মধ্যেই প্রশাসকের এমন তৎপরতা তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ফলে অনেক এলাকায় এরই মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে। প্রশাসনের এ ধরনের সক্রিয় উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গ্রিন-ক্লিন স্মার্ট ময়মনসিংহ ছিল প্রশাসকের পরিকল্পনা গুলোর অন্যতম। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর থেকে কাজ শুরু করেছেন তিনি।

ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে একাধিক টিম। নগরবাসীর দুর্ভোগ কমাতে ২৪ ঘণ্টা মনিটরিং চালু রাখা হয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, নগরবাসীর কষ্ট কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি। কোথাও পানি জমে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, দুই এক জায়গায় পানি জমে থাকলেও তা দ্রুত নেমে যাচ্ছে।

নগরীর কিছু এলাকায় ড্রেন ও রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই ভোগান্তির জন্য ক্ষমাপ্রার্থী। দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।

সুত্র জানিয়েছে- প্রশাসক রোকনুনুজ্জামান রোকন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে নিয়মিতই যানযট, বর্জ,জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচার- প্রচারণা চালান।

তিনি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন। এরপর ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকার আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে আলোচনার স্থান দখল করেন তিনি।

গণমাধ্যম কর্মী ও ময়মনসিংহ নগরবাসীর উদ্দেশে প্রশাসক বলেন, ময়মনসিংহবাসী এমনিতে যথেষ্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব অন্যতম। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই আমি আমার পরিকল্পনা ও প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সম্মানিত নগরবাসী ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় নগরীকে একটি গ্রিন ক্লিন ও পরিচ্ছন্ন মহানগর গড়ে তুলতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin