সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

শার্শায় স্কুলছাত্রীকে ধ/র্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৮ Time View

​আজিজুল ইসলাম,  বেনাপোল :  যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে শার্শা উপজেলার শালকোনা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার সম্রাট হোসেন ওই গ্রামেরই হাবিবুর রহমান হবির ছেলে।

​ভুক্তভোগী শিশুটি স্থানীয় শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে শিশুটি তার তিন সহপাঠীর সঙ্গে শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাঁশফুল সংগ্রহ করতে যাচ্ছিল। পথে সম্রাট হোসেন শিশুটিকে জোরপূর্বক তার বাইসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর গ্রামের বাবলু নামক এক ব্যক্তির পাটখেতের পাশে থাকা সৌর বিদ্যুতের খুঁটির কাছে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে মাঠে কাজ করা লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সম্রাট কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে শিশুটির মায়ের দায়ের করা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin