রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৫ Time View

শহিদুল ইসলাম,
মহেশপুর( ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “ দুনিয়ার মজদুর এক হও এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুর শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসাবে হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin