রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় বিশেষ অভি/যানে ৩ কিশোর গ্য-াং সদস্য গ্রে/ফতার বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত সম্পাদক শামসুল বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁ-দা দাবি ও হাম-লার অ-ভিযোগ; ৩ জন গ্রে-প্তার পাইকগাছায় অনলাইন জু/য়া ও মাদ/ক বিরো/ধী মান/ববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ—বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়/কের চিত্র? গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অ/নুষ্ঠিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উ/দ্বোধন পীরগঞ্জে সা/ড়ে ৩ কোটি টাকায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন র‌্যাব-১২, ৪ সিপিসি-১ এর অভিযানে ক্লুলেস মামলার সন্দিগ্ধ প-লাতক ১ জন আ-সামি গ্রেফ-তার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম 

জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

জনগণের ভালো থাকা মানে সরকার ভালো থাকা, জনগণের কোনো ক্ষতি হবে এমন কোন কাজ সরকার করবেনা। সরকারের কাজ সব সময় জনগণের উন্নয়ন করা। তাই সরকার চায় জনগণ সব সময় ভালো থাকুক। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পুরণ করতে শুরু করেছে। সরকার ক্ষমতা গ্রহণ করার ২মাস পার হয়েছে। বিদ্যুৎ ঘাটতি পুরণ করতে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হলে আর এমন ঘাটতি থাকবে না।  মধুপুর  উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে শুক্রবার(১লা মে) বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা  অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এ সব কথা বলেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ। এ সময়  উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক,  পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। সন্ধার পর শ্রমিক দলের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin