রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

তানোরে মে দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৩ Time View

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সাংসদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করা গেলে দেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ জন্য শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজাল, তানোর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জুয়েল রানা,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরীপ্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তানোর থানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অধ্যাপক মুজিবুর রহমান এমপি।এতে রাজশাহী জেলা ও তানোর উপজেলার রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin