বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

মোংলা নদীতে সেতু ও রাস্তাঘাট নির্মাণ করতে পারি তাহলে জনপদে কর্মচাঞ্চল্যতাও আসবে-পরিবেশ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫০ Time View

মোংলা প্রতিনিধি ।।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা বন্দর হলো আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এখানকার প্রাণ হলো শ্রমিকেরা। তাদের জন্যই মোংলা বন্দর সচল আছে। শ্রমিকেরা হচ্ছে আমাদের সবকিছুর প্রাণ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালবাসতেন। এবং শ্রমিকদের ন্যার্য্য মজুরীসহ সকল দাবীর প্রতি তার সমর্থন ছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও মানুষের কল্যাণে ও শ্রমিকদের নিয়ে কাজ করছেন। তিনি আরো বলেন, যদি মোংলা নদীতে সেতু ও নতুন রাস্তাঘাট নির্মাণ করতে পারি তাহলে এ জনপদের কর্মচাঞ্চল্যতাও ফিরে আসবে।

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ’র শ্রমিক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক দিবসের এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন আলতু, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, শেখ রুস্তুম আলী ও আঃ সালাম ব্যাপারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin