শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: মোস্তফা সরোয়ার সভাপতি, তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮০ Time View

এস.এম.সাইফুল ইসলাম কবির :
ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাব-এর বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের চিত্র তুলে ধরে।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে জয়লাভ করেন।
সহ-সভাপতি পদে সোহরাব হোসেন (১১৯ ভোট), জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামীম আহমেদ (৯৬ ভোট) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী হন।
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান (১০৭), কাজী মোতাহার রহমান (৮৮), মহেন্দ্র নাথ সেন (৮৬), মোঃ আনিস উদ্দিন (৮৩), সোহেল মাহমুদ (৮৩) এবং কে এম জিয়াউস সাদাত (৮৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মিলন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, জাতীয় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ী নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin