বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ার জামগড়ায় যৌথ বাহিনীর বিশেষ অ-ভিযানে ইয়া-বাসহ দুই মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তার ছেলে মারুফ ভূঁইয়া (২৭) এবং রাকিব হোসেন (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন মাদক ব্যবসায়ীর বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে, এর আগেও বিপুল পরিমাণ গাঁজাসহ মারুফ ভুঁইয়া গ্রেফতার হয়। তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ জানায়, মারুফ ভুঁইয়ার নামে একাধিক মামলা আছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ও জামগড়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সেবনকারী ও ব্যবসায়ী-কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin