বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন : সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্পাদক শাহনাজ হীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ Time View

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

 

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ বেগম হীরা। 

নতুন কমিটির সভাপতি সজল ও সাধারণ সম্পাদক হীরা দুইজনই সংস্কৃতি কর্মী ও সাংবাদিক।  

সভায় জোটভুক্ত ৬৬টি সংগঠনের 

৫২ টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক তলবি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল সভা সঞ্চালনা করেন। 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ, 

হোসনে আরা ঝুমুর, অ্যাডভোকেট মুহাম্মদ নাসিম আক্তার সুমন,

অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, 

বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা আল মামুন টিটু, ভিপি শাহীন, এনামুল হক, গৌতম মুখার্জী, 

জহিরুল হক, গোবিন্দ চন্দ্র মন্ডল, 

বাউল জাহাঙ্গীর, শেখ মো. শিমুল, আজিজা খাতুন মিতা, মাহবুবুল আলম, শেখ সুমন, শামীম শেখ, কাজী নিপা, নুরুজ্জামান লিপু, 

আসমা ইসলাম দিপ্তি, অ্যাডভোকেট তানভীর, ফয়েজ আহমেদ, সৈকত হাসান, পিন্টু, মাহবুব আলম জয়, 

ফারজান সুমনসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও বিস্তৃত করার আহ্বান জানান। 

আলোচনায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জে সাংস্কৃতিক চর্চা, নাট্য, সংগীত, আবৃত্তি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি এ ধারাবাহিকতা বজায় রেখে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়। 

নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হোসেন সজল বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে তারা কাজ করবেন। 

সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা বলেন, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin