রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃ-ষ্টান্ত গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়িয়ায় হঠাৎ ‘পীর’ বনে যাওয়া মিঠুন সরকারকে ঘিরে বিত-র্ক, এলাকায় উ-ত্তেজনা আদিতমারীতর দু/র্যোগে ক্ষ/তিগ্রস্ত মানুষের মাঝে চাল, ঢেউটিন বিতরণ মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা কুমিল্লায় বিশেষ অভি/যানে ৩ কিশোর গ্য-াং সদস্য গ্রে/ফতার বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত সম্পাদক শামসুল বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁ-দা দাবি ও হাম-লার অ-ভিযোগ; ৩ জন গ্রে-প্তার পাইকগাছায় অনলাইন জু/য়া ও মাদ/ক বিরো/ধী মান/ববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ—বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়/কের চিত্র?

বাড়ি ফেরার পথে তরুণ আইনজীবী নিহ/ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ে বাড়ি ফেরার পথে সোলায়মান হক (৩৬) নামে এক তরুণ আইনজীবী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়ের চিনিকল-মাড়েয়া সড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। পথে আহমদনগর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সহকর্মী আইনজীবীরা মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin