বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহ/ত ২ দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী ইউএনও’র কাছে লিখিত অ/ভিযোগ গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন স/রঞ্জাম সংযোজন বানারীপাড়ায় আদালতের নিষেধা/জ্ঞা অমা/ন্য করে বিরোধীয় জমির ধান কাটার অ/ভিযোগ লালমনিরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আদিতমারী সরকারী কলেজ চ্যা/ম্পিয়ন বাকেরগঞ্জে জনতার হাতে অটো চো/র আ-টক ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সা/ক্ষাৎ ময়মনসিংহ সদরে ঘাগড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মিলন বহি/ষ্কার,-এলাকায় মিষ্টি বিতরণ যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়া-বাসহ নারী মা-দক কা-রবারি আ-টক রায়গঞ্জে অটো চালকের গ-লাকাটা লা-শ উ-দ্ধার

বানারীপাড়ায় আদালতের নিষেধা/জ্ঞা অমা/ন্য করে বিরোধীয় জমির ধান কাটার অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

বানারীপাড়া প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত মোঃ শহীদ গং তাদের সহযোগীরা উক্ত জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে অভিযোগকারী মোঃ ছালাম সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি বানারীপাড়া থানায় অবহিত করেন।

থানা সূত্রে জানা যায়, ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিষয়টি লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়জুল আলম অভিযুক্তদের একজন মাসুদ রানার (৩০) সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং ধান কাটতে নিষেধ করেন। তবে অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ উপেক্ষা করে মাসুদ রানা পুনরায় ধান কেটে বাড়িতে নিয়ে যান।
প্রসঙ্গত, বরিশাল বানারীপাড়া সিভিল জজ আদালতে দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে বাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১/২ বিধি ও ১৫১ ধারার আওতায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত বিবাদীপক্ষের বিরুদ্ধে “শোকজ”সহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

মামলায় মোঃ ছালাম বাদী হয়ে মোঃ শহীদসহ মোট ৫৫ জনকে বিবাদী করেছেন। বিরোধীয় জমির পরিমাণ ২ একর ৫৫ শতাংশ, যা উমারের পাড় মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত জমির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ ছালাম অভিযোগ করে জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধান কেটে নেওয়ার ঘটনায় তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, “আমি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মোঃ সাব্বির হোসেন ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin