বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সুজানগরে দুই শিক্ষকের মু/ক্তির দাবিতে শিক্ষার্থীদের মা/নববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ Time View

পাবনা প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক আজিজুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) এর পাবনা জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমানকে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফঁাসানো হয়েছে। এবং রাতের আধঁারে ঘুমন্ত অবস্থায় মথুরাপুর নিজ বাড়ি থেকে তাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তঁারা সম্পূর্ণ নির্দোষ । এ সময় শিক্ষার্থীরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিদ্রুত দুই শিক্ষকের মুক্তি নিশ্চিত করার দাবি জানান, অন্যথায় ক্লাস ও পরীক্ষা বর্জনের হুমকিসহ আরো কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড করার জন্য সমবেত হওয়ার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই দুই শিক্ষককে গ্রেফতার করে পাবনা জেলা হাজতে প্রেরণ করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin