
তরিকুল ইসলাম তরুন,
“যুবসমাজ বাঁচলে দেশ এগোবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় মজলিসপুর (উল্লাম) কাজী বাড়িতে। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আবুল বাসার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জিত বড়ুয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মনজুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ তফাজ্জল হোসেন বাবুল এবং কৃষিবিদ ড. কে এম হাসান সিদ্দিকী (ড. কাজী ডালিম)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ সাহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজী রাজিব আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কাজী মোহাব্বত আলী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম (রাজু), ইতালি প্রবাসী সাবেক ছাত্রনেতা মোঃ শরিফ উদ্দিন (মাসুম), যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান গনি, মোঃ কাজী রাসেল, গাজী নজরুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান বাবুল, গাজী আবদুল আলিম, মোঃ আলমগীর হোসেন (সৌদি প্রবাসী) এবং মোঃ গাজী আঃ হান্নান সাদি প্রবাসীসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সচেতন মহলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে বলে মনে করছেন আয়োজকরা।