শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট স/ম্পন্ন গোদাগাড়ীর পিরিজপুর এগ্রো ফার্ম ড্রাগন চাষে সফল রাজশাহীতে বাঁশ ও বাঁশ শিল্প বি/লুপ্তির পথে নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্র/তারণা, গ্রে/ফতার ৪ বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার পীরগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বসত ঘরে ঢুকে চোখে খোঁ-চা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চো-র সেবায় স্বচ্ছতা- অফিসকে দা-লাল মুক্ত করতে কাজ করছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন

ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বৃ/দ্ধিতে নানা কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন ময়মনসিংহের বাস্তবায়নে উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা র‍্যালীর উদ্বোধন করেন।

উদ্বোধনী র‍্যালীটি সিভিল সার্জন কার্যালয় চত্বর বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ ফয়সাল আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, “একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি শুধু স্বাস্থ্য নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়নের সাথেও সরাসরি সম্পৃক্ত। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারীসহ সকল শ্রেণির মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।”

বক্তারা আরও বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক প্রচারাভিযান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin