শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশা উপজেলায় যথা/যথভাবে দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। তাই প্রতিটি পরিবারকে সুষম খাদ্য গ্রহণে সচেতন হতে হবে এবং শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন কারিতাস, নওগাঁ জেলার প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল বাশার মোল্লা এবং পোরশা উপজেলা কর্মকর্তা বিরোক এক্কা।
বক্তারা আরও বলেন, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং ক্ষতিকর খাদ্যাভ্যাস পরিহার করার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin